বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

By Meherpur News

March 15, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে আমঝুপি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা সালমা খাতুন, হিসাব সহকারী আসিফ ইকবালসহ অন্যান্যরা।

এ সময় আমঝুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ১ হাজার ৮২৮ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।