বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু’র ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

March 09, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু ইন্তেকাল করেছেন। (ইন্না——– রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

শুক্রবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে বোরহান উদ্দিন আহমেদ চুন্নু মৃত্যুবরণ করেন। বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি ঢাকায় যান।শুক্রবার রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে তাকে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বোরহানউদ্দিন আহমেদ চুন্নুর স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।