বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

By মেহেরপুর নিউজ

June 15, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি  ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নু (নৌকা) ৮ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারী ভাবে পুন: নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্ধী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম ( ঘোড়া) পেয়েছেন ৭ হাজার ৪৬৫ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী আন্তজার্তিক সুপার মডেল আসিফ আজিম ( আনারস) পেয়েছেন ৩ হাজার ৯৪৩ ভোট।