বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি ইউপি সদস্য আবুল কাশেমের পিতার ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

January 06, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ৮ নং ওয়ার্ড (ইসলাম নগর) ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেমের পিতা জনাব আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি স্ত্রী,  ৮ ছেলে , ৩ মেয়ে ও নাতি- নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রবিবার রাতে আমঝুপি ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৯৫ বছর।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুর ২ টায় ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে ইসলামপুর কবরস্থানে দাফন করা হয়েছে।