বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি-ইসলাম নগর সড়কে যাত্রী বেশে ভ্যান ছিনতাই

By মেহেরপুর নিউজ

November 25, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-ইসলাম নগর সড়কে যাত্রী বেশে ভ্যান ছিনতাই । শনিবার সন্ধ্যার দিকে চঞ্চল মিস্ত্রি (৪০) নামক এক চালকের কাছ থেকে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই করে পালিয়ে যায় কয়েক জন দূর্বৃত্ত। চঞ্চল মিস্ত্রি আমঝুপি উত্তর পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা যায়,  সুমনের ভ্যান ভাড়া নিয়ে দিনমুজুর চঞ্চল মিস্ত্রি সন্ধ্যার পর  ভ্যান চালাতো। আজ শনিবার চারজন যাত্রী চঞ্চলের ভ্যান ভাড়া নেয় ইসলামপুর যাবার উদ্দেশে। পথিমধ্যে ফাঁকা জায়গায় চঞ্চল মিস্ত্রীকে মারধর করে একটি গাছের সাথে তাকে বেঁধে রেখে দুর্বৃত্তরা ভ্যান নিয়ে চম্পট দেয়। পরিবারের একটু সুখের জন্য সারাদিন দিনমজুরের কাজ করার পর রাতে ভ্যান চালানো চঞ্চল এখন ভাড়ায় চালানো ভ্যানের ক্ষতিপূরণ কিভাবে দেবে এটা ভেবেই দিশেহারা।