মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এসএম পরিবহনের মালিক, সাবেক ব্যাংক কর্মকর্তা ও আমঝুপি হাট মসজিদের সভাপতি মোজাফফর হোনের (শুকুর মিয়া) ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গত শনিবার রাত ৭ টা ৫০ মিনিটের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানাযায় সোমবার সকাল ৯ টায় আমঝুপি আলিম মাদ্রাসা প্রঙ্গনে জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করা হবে।