বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি-কোলা সড়কে আহত ৩ মোটরসাইকেল আরোহী

By মেহেরপুর নিউজ

January 05, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার  আমঝুপি-কোলা সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে আমঝুপির কোলার ৩ রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মাহিম, মাসুদ ও রনি। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মাহিম আমঝুপি সাঁকোপাড়ার আবুল কালামের ছেলে,মাসুদ আব্দুল মাবুদের ছেলে এবং রনি রঘুনাথপুর গ্রামের গেন্দু মিয়ার ছেলে।

জানা গেছে আহত তিন যুবক একটি মোটরসাইকেল যোগে কোলা হয়ে মহাজনপুরের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এসময় কোলার মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে ওই তিন যুবক আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।