বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি গন্ধরাজপুর জামে মসজিদ পূণ:নির্মান কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 07, 2015

মেহেরপুর নিউজ,০৭ ডিসেম্বর: আমঝুপি গন্ধরাজপুর জামে মসজিদ পূন:নির্মান কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টার দিকে সিরাজুল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, মোজাফফর হোসেন, সাইদুর রহমান, মতিউল আসরাফ, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জুদা পরাগ, খলিলুর রহমান, মতিউর রহমান, গন্ধরাজপুর মসজিদের সাধারন সম্পাদক ওমর ফারুক লিটন, এস এম মাসুদ প্রধান শিক্ষক কিতাব আলী, মোঃ মুস্তাক রাজা প্রমুখ।