অন্যান্য

আমঝুপি জোয়ার্দার পাড়ায় মসজিদের ভিত্তি প্রস্থর উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 24, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৪ মার্চ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি জোয়ার্দার পাড়ায়  কাতার চ্যারিটির উদ্যোগে ২২ লক্ষ টাকা ব্যায়ে জামে মসজিদের ভিত্তি প্রস্থরের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্থরের উদ্বোধন করেন। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিউদ্দিনের সভাপতিত্বে ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নবাগত ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল জলিল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। পরে সেখানে মোনাজাত করা হয়।