বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি টি আর এগ্রো কোম্পানি লিঃ এর পরিবেশ বান্ধব শোভাযাত্রা

By মেহেরপুর নিউজ

January 06, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের আমঝুপি টি আর এগ্রো কোম্পানি লিঃ এর উদ্যোগে পরিবেশ বান্ধব কেঁচো সার ব্যবহার করুন, মাটির সুরক্ষা করুন, অধিক ফসল ঘরে তুলুন, এই শ্লোগানকে সামনে রেখে পরিবেশ বান্ধব শোভাযাত্রার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে এ সোভা যাত্রা অনুষ্ঠিত হয়। আমঝুপি টি আর এগ্রো কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে শোভাযাত্রাটি আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে আমঝুপি খোকসা সড়ক, আমঝুপি কুঠিবাড়ি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা অন্যদের মধ্যে উপসহকারী প্রকৌশলী কুতুবউদ্দিন, তৌহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান শোভাযাত্রার উদ্বোধন করেন।