বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি প্রজন্ম সংগঠনের উদ্যোগে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান

By মেহেরপুর নিউজ

October 24, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি প্রজন্ম সংগঠনের উদ্যোগ আমঝুপি মধ্য পাড়ার বৃদ্ধ বাদল মিস্ত্রীর মেয়ের অপারেশনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

রবিবার সকালের দিকে আমঝুপি প্রজন্মের সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম উপস্থিত থেকে প্রায় ১৬ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় প্রজন্ম সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।