বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি প্রজন্ম সংগঠনের গুণীজন সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

November 29, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি প্রজন্ম সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরের দিকে আমঝুপি সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।

আমঝুপি প্রজন্ম সংগঠনের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হাসানুজ্জামান মালেক, প্রফেসর আশরাফুল হক, অবঃ শিক্ষক সিরাজুল হক, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, চিকিৎসক মেহেদী হাসান লিটন, প্রধান শিক্ষক আহমদ আলী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আহমদ আলী, মাসুদুল হাসান, মঈনুল আলম,আসাদুর রহমান লিটন, শুভ, প্রমূখ। অনুষ্ঠানে আমঝুপিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হাসানুজ্জামান মালেক, প্রফেসর আশরাফুল হক, অবঃ শিক্ষক সিরাজুল হক, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, চিকিৎসক মেহেদী হাসান লিটন, প্রধান শিক্ষক আহমদ আলী,মঈনুল আলম, আমঝুপি শিশু সংগঠন, এ এল এস, আমাদের আমঝুপি, মাসুদুল হাসান, মরহুম ডাঃ সাজেদুর রহমান, মরহুম ডাঃ এনামুল হক বকুল কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্তর সংবর্ধিত ব্যক্তির পরিবারবর্গ উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।