বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি প্রজন্ম সংগঠনের প্রতিবন্ধীদের মাঝে ঈদের শুভেচ্ছা বিতরণা

By মেহেরপুর নিউজ

July 20, 2021

মেহেরপুর নিউজ:

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানো শুরু করেছে মেহেরপুর সদর উপজেলার “আমঝুপি প্রজন্ম” । এর ধারাবাহিক আমঝুপি সহ আশপাশের গ্রামের প্রতিবন্ধীদের  মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে আমঝুপি প্রজন্ম সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম আমঝুপি সহ আমঝুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১শ জন প্রতিবন্ধীর বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে ২শ টাকা করে বিতরণ করেন। প্রজন্ম সংগঠনের অন্যান্য সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।