বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি প্রজন্ম সংগঠন সম্পর্কে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

January 20, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি প্রজন্ম সংগঠন সম্পর্কে কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরের দিকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আমঝুপি প্রজন্ম সংগঠন সম্পর্কে কুইজ প্রতিযোগিতায় ২৫ অংশ গ্রহন করেছিলো। এর মধ্যে শতভাগ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলো মোট ১৩ জন প্রথম এবং দুই জন ৯ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দ্বিতীয় স্থান অধীকার করে। প্রজন্ম সংগঠন থেকে মোট ১৫ জনকে বিজয়ীর হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি প্রজন্ম সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।