মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই মাংস ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের নেতৃত্বে গরু ও খাসির মাংসের দোকানগুলোতে অভিযান চালানো হয়।
এসময় ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে মাংস বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় দুইটি পৃথক মামলায় দুইজন ব্যবসায়ীকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।