টপ নিউজ

আমঝুপি বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

By মেহেরপুর নিউজ

January 05, 2021

আমঝুপি থেকে শহিদুল ইসলাম:

মেহেরপুর সদর উপজেলার  আমঝুপি বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি আত্মপ্রকাশ পায়। এর আগে মঙ্গলবার রাতে আমঝুপি বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়।

ওই কমিটিতে মোঃ আজফারুল হক হিরো সভাপতি ও মোঃ সামসুজ্জামান চমন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আনোয়ার সাদাত খোকন, সহ-সাধারণ সম্পাদক  ফয়জুল কবির, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজাজুয়েল,  সহ সাংগঠনিক সম্পাদক  আরিফুলইসলাম (মীর),কোষাধক্ষ্য মীর দোলন, ক্রীড়া সম্পাদক তারিন মেহেদী (রাজু), সমাজ কল্যাণ সম্পাদক মোমিনুল ইসলাম (লিটন) ও দপ্তর সম্পাদক শ্রী উত্তম কুমার কর্মকারসহ ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এছাড়া ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ, সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক, মোঃ রায়হানুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃআরজ আলী, মোঃ আব্দুর রাজ্জাক (ফুরু) ও মোঃ ওমর ফারুক লিটন।