মেহেরপুর নিউজ, ২৮ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আমঝুপি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান, সদস্য মতিউল আশরাফ, খলিলুর রহমান, আমানুল্লাহ খান, প্রধান শিক্ষক সুলতানা পারভীন, সাংবাদিক রফিকুল আলম, আবু শাহেদ রুমি, তুষার, কামরুদ্দোজা পরাগ, জাহির হোসেন চঞ্চল প্রমূখ।
প্রস্তুতি সভায় আমঝুপি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।