খেলাধুলা

আমঝুপি মরহুম মামুল ইসলাম মুকুল স্মৃতি ফুটবলে মদনাডাঙ্গা একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

October 22, 2018

মেহেরপুর নিউজ, ২২ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাবের উদ্যোগে আমঝুপি মাঠে অনুষ্ঠিত মরহুম মামুল ইসলাম মুকুল স্মুতি ফুটবল টুর্নামেন্টে মদনাডাঙ্গা একাদশ জয়লাভ করেছে। সোমবার অনুষ্ঠিত খেলায় মদনাডাঙ্গা একাদশ ২-১ গোলে মোমিনপুর একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের শাকিল ও লিখন একটি করে গ্লো করে। বিজীত দলের চপল একটি গোল শোধ করেন।