বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি মাঃ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক পক্ষ থেকে ফুটবল প্রদান

By মেহেরপুর নিউজ

July 03, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক রুহুল আমিনের পক্ষ থেকে আশরাফপুর জনকল্যাণ ক্লাবকে ফুটবল প্রদান করা হয়েছে।

বুধবার বিকালে আশরাফপুর ফুটবল মাঠে ফুটবল প্রদান করা হয়। আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক রুহুল আমিন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলামের মাধ্যমে আশরাফরপু জনকল্যাণ ক্লাবকে ফুটবল প্রদান করেন।এ সময় আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।