মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে নবীনদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান,সহকারী শিক্ষক আবুল হাসান,নুরুল ইসলাম,আব্দুল জাব্বার, মাহবুবুর রহমান, শরিফ উদ্দিন, ফারহা হোসেন লিটন, হাবিবুর রহমান, আসাদুল ইসলাম, রকিবুল ইসলাম, রাফিউল ইসলাম প্রমুখ। এর আগে বিদ্যালয়ের নবীন ছাত্রীদের ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়। এবং এসএসসি পরীক্ষার্থীদের ফুলের স্টিক দিয়ে বিদায় দেওয়া হয়।