মেহেরপুর নিউজ:
প্রতি বছরের ন্যায় এবারও বছরের প্রথম দিন সারা দেশের মতো মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন । ২০২৩ সালের প্রথম দিনে নতুন শ্রেণির জন্য বিনামূল্যে বই পেতে স্কুলের শিক্ষার্থী এ উৎসবে যোগ দিয়েছে।
রবিবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন আমঝুপি ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি বোরহান আহমেদ চুন্নু। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিউজ্জামান,সহকারী শিক্ষক ফারা হোসেন লিটন, আবুল হাসান, শরিফ উদ্দীন, আসাদুল ইসলাম প্রমূখ।