শিক্ষা ও সংস্কৃতি

আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 06, 2014

শহিদুল ইসলাম,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি  মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে নবাগত ছাত্রীদের বরণ এবং এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বরন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমান, আবুল হাসান,  সহকারী প্রধান শিক্ষক হাফিজুজ্জামান, ফারাহ হোসেন লিটন, সাইদা বানু, আফরোজা খাতুন, নারগিছ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন দশম শেণীর ছাত্রী কনক চাঁপা ও কানিজ ফাতেমা। পরে বিদায়ী শিক্ষার্থীদের উপহার সমাগ্রী তুলে দেয়া হয়। বিদায়ী ছাত্রীরা বিদ্যালয়কে উপহার হিসেবে সিলিং ফ্যান প্রদান করে।