বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত পল্লব ভট্টাচার্য

By মেহেরপুর নিউজ

April 04, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

পল্লব ভট্টাচার্য গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ার পর আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ আলি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগন সেখানে উপস্থিত ছিলেন।