বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালামের দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

December 18, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের বাসিন্দা আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে গোভীপুর গ্রামে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। এদিকে এর আগের দিন রাতে আবুল কালাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

মরহুম আবুল কালাম উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে শিক্ষকতা শুরু করেন। পরে তিনি আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে দীর্ঘদিন চাকরি করেন। এবং সেখান থেকে অবসর গ্রহণ করেন।