বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

March 20, 2023

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদায় বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে নবীনদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুষরা বিতরন করা হয়। আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, পিটিএ সভাপতি মতিউর রহমান, মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী। পরে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ফুল থেকে বরণ করে নেয়া হয়। এবং এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দিয়ে বিদায় দেওয়া হয়।