বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে বাস্কেটবল কোর্টের ঢালাই কাজের উদ্বোধন

By Meherpur News

March 04, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বাস্কেটবল কোর্টের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম উপস্থিত থেকে কোর্টের ঢালাই কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, সহকারী শিক্ষক ফয়জুল কবীরসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এ বাস্কেটবল কোর্ট নির্মাণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।