বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে বাস্কেটবল গ্রাউন্ডের উদ্বোধন

By Meherpur News

March 29, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে একটি বাস্কেটবল গ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকেলে নামফলক উন্মোচনের মাধ্যমে গ্রাউন্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।

উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, সহকারী শিক্ষক ফয়জুল কবিরসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ।