বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি মুকুল ফাউন্ডেশনের আয়োজনে যাকাত বিতরণ

By মেহেরপুর নিউজ

April 30, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মুকুল ফাউন্ডেশনের আয়োজনে এম এ জেড গ্রুপের অর্থায়ানে যাকাত বিতরণ করা হয়েছে। শনিবার সকালের দিকে পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার  ২ শ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে এ যাকাত বিতরণ করা হয়।

যাকাত বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক শহিনুর রহমান, রাজনগর মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম বাবু, সমাজসেবী আবু তালেব, সাইদুর রহমান সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।