বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি যুব সমাজের রাস্তা মেরামত

By মেহেরপুর নিউজ

January 29, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি প্রজন্ম সংগঠনের উদ্যোগে সংগঠনের সদস্য এবং আমঝুপি উত্তরপাড়ার যুব সমাজকে সাথে নিয়ে মানুষের চলাচলের জন্য রাস্তা মেরামতের কাজ করেছে ।

সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়া সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় আমঝুপি প্রজন্ম সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের নেতৃত্বে নিজেদের উদ্যোগে সড়কটি মানুষ চলাচলের উপযোগী করে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম শেষে শেষ পর্যন্ত সংস্কার করে সড়কটিতে মানুষ চলাচলের উপযোগী করে তোলা হয়।

আমঝুপি প্রজন্ম সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বলেন প্রজন্ম সংগঠন এভাবেই আত্মমানবতার সেবায় কাজ করে যেতে চাই।তিনি বলেন সকলের ভালোবাসা, সহযোগিতা ও সঠিক দিক-নির্দেশনায় আমাদের পথচলা আরো সুগম হবে