বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি শাখা শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে শাড়ি কাপড় ও নগদ অর্থ প্রদান

By মেহেরপুর নিউজ

May 12, 2021

মেহেরপুর নিউজ:

কালার স্টাইল বাংলাদেশ লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান খাঁন মুকুলের ব্যক্তিগত উদ্যোগে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আমঝুপি শাখা শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে শাড়ি কাপড় ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বুধবার বিকালের দিকে মোটর শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে শাড়ি কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রকৌশলী জিয়াউর রহমান খাঁন মুকুল এর পিতা জহুরুল ইসলাম খান প্রধান হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের মধ্যে ৫০ টি শাড়ি এবং নগদ ৫০ হাজার টাকা বিতরণ করেন। মোটর শ্রমিক ইউনিয়ন আমঝুপি শাখার সভাপতি মঙ্গল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী শাহামিজ বকুল ( শিমুল), মেহেরপুর জেলা জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আশরাফ,আক্তার হোসেন প্রমূখ।