বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

By মেহেরপুর নিউজ

December 24, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শিশু কিশোর সংগঠনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী মিলনায়তনে আমঝুপি শিশু কিশোর সংগঠনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

আমঝুপি শিশু কিশোর সংগঠনের সভাপতি মোস্তাক মিলনের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম খান, মাসুদুল হাসান, নিসান সাবের, ক্যাপ্টেন (অবঃ) আজম, সোহেল রানা সবুজ,অ্যাডভোকেট সাইদুর রহমান রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ শুভ, উপদেষ্টা আসাদুজ্জামান লিটন প্রমূখ। পরে সেখানে আমঝুপি শিশু কিশোর সংগঠনের ২৩ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।