বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি শিশু কিশোর সংগঠন উদ্যোগে মাঠে উন্মুক্ত টিউবওয়েল

By মেহেরপুর নিউজ

July 20, 2020

মেহেরপুর নিউজ:

আমঝুপি শিশুকিশোর সংগঠন উদ্যোগে আমঝুপি শিশিরপাড়া মাঠে জন সাধারণের জন্য উন্মুক্ত ১টি টিউবওয়েল বসানো হয়েছে। সকালের দিকে আমঝুপি শিশু-কিশোর সংগঠনের কর্ম কর্তাগন ওই এলাকায় টিউবল বসান।

মাঠে কর্মরত কৃষকদের পানি খাওয়ার সুবিধার্থে টিউবওয়েল টি বসানো হয়। এসময় আমঝুপি শিশু-কিশোর সংগঠনের সবুর, মফিজ,মহাবুল,বকসো,তানিম, প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।