বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি সঃ প্রাঃ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান আর নেই

By মেহেরপুর নিউজ

December 24, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী ও ৬ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খলিলুর রহমান বার্ধক্যের জনিত নানা জটিলতায় আমঝুপি উত্তরপাড়ার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি গন্ধরাজপুর হাজী আব্দুস সামাদ কাওমী মাদ্রাসার সভাপতি ও গন্ধরাজপুর মসজিদ কমিটির সাবেক সভাপতি ছিলেন।

আজ রবিবার রাত  ৯ টার সময় উত্তরপাড়া গন্ধরাজপুর গােরস্থান ময়দানে খলিলুর রহমানের জানাজা শেষে স্থানীয় গােরস্থান  দাফন সম্পন্ন হবে বলে জানান,তার নিকট আত্মীয় স্বজন।