অন্যান্য

আমঝুপি ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমা

By মেহেরপুর নিউজ

May 11, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১মে: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচন  উপলক্ষে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রোববার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মশিউর রহমান ডাবলু, মোখলেসুর রহমান, ওয়াহিদুজ্জামান এবং বাবলু তাদের মনোনয়ন পত্র জমা দেন। সদর উপজেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান তাদের মনোনয়ন পত্র গ্রহন করেন। আগামী ২৭ মে ওই ওয়ার্ডের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ হাজার ৫’শ ৩ জন ভোটার উপনির্বাচনে ভোটাধীকার প্রয়োগ করার সুযোগ পাবেন। উল্লেখ্য,গত ৩১ডিসেম্বর আমঝুপি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য আব্দুল জব্বার পুলিশের ক্রসফায়ারে নিহত হলে ৯ নং ওয়ার্ড শুন্য হয়।