বর্তমান পরিপ্রেক্ষিত

আমদহে একটি তামাক ঘরে অগ্নিকাণ্ড

By মেহেরপুর নিউজ

March 31, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকালের দিকে আমদহ গ্রামে তমছেলের একটি তামাক ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে আমদহ গ্রামের রহমত উল্লাহ ছেলে তমছেলের একটি তামাক ঘরে তামাক পোড়ানোর সময় তামাকের একটি পাতা তামাক ঘরের পাইপের উপর পড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন সমস্ত ঘরে ছড়িয়ে যায়। খবর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাবার পূর্বেই প্রায় অর্ধ লক্ষ টাকার তামাক পুড়ে ছাই হয়ে যায়।