মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নে কৃষকের বাজারের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরের দিকে কৃষকের বাজারের উদ্বোধন করা হয়।
আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী টোকন কৃষকের বাজারের উদ্বোধন করেন।এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজন ইসলাম, রেবেকা খাতুন, লিজা প্রমুখ।আমদহের কৃষক বাজারে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা কাঁচা মালামাল সুলভ মূল্যে বিক্রি করা হবে।