বর্তমান পরিপ্রেক্ষিত

আমদহে বাল্যবিবাহ নিরোধে মতবিনিময়

By মেহেরপুর নিউজ

December 31, 2015

মেহেরপুর নিউজ,৩১ ডিসেম্বর: মেহেরপুরকে বাল্য বিবাহ মুক্ত জেলা হিসাবে ঘোষনা করার লক্ষে আমদাহ ইউনিয়ন পরিষদ উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আমদাহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বুলু, মেহেদী হাসান, আবুল হাসেম প্রমুখ।