মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম আমদহ ইউনিয়নের ভ্যাকসিন প্রদান এর উদ্বোধন করেন।
এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন। প্রথম পর্যায়ে আমদাহ ইউনিয়নে ৬শ জনকে এটিকা প্রদান করা হয়।