বর্তমান পরিপ্রেক্ষিত

আমদহ ইউনিয়নের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম এগিয়ে

By মেহেরপুর নিউজ

February 14, 2023

 মেহেরপুর নিউজ:

প্রায় দেড় যুগ পর আগামী ১৬ই মার্চ মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।আমদহ ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কে হবে তা নিয়ে চলছে বিশ্লেষণ।

২০১১ সালের ৯ জুন আমদাহ ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং ২০১৬ সালের ২৭ জুলাই নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হয়। ওই নির্বাচনে আনারুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ প্রায় দের যুগের বেশি সময় ধরে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আমদহ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আনারুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়নের পাশাপাশি বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ এলাকার মানুষের পাশে সুখে দুঃখে একসঙ্গে রয়েছেন। খেলাধুলা এবং শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দিয়েছেন এই দেড়যুগে। বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম টানা প্রায় দেড় যুগে আমদহ ইউনিয়নের সাধারণ মানুষের যেভাবে খোঁজখবর নিয়েছেন তা আর কেউ খোজ খবর রেখেছেন কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর থেকে অনেকে এখন ছুটছে নৌকার প্রার্থী হওয়ার জন্য। কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন ? কিংবা কে হচ্ছেন আমদহ ইউনিয়নের চেয়ারম্যান?   অর্থাৎ বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম নৌকার কান্ডারী হচ্ছেন, এমনটিও জোরে শোরে শোনা যাচ্ছে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি -জামাত ভোটে অংশগ্রহণ করবেন না এটা প্রায় নিশ্চিত। এ পরিস্থিতিতে আওয়ামী লীগে হবে আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দী। বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলামের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল, সুবাদ আলী,হীরা সহ আরো কয়েকজন তরুণ। যারা দীর্ঘদিন ভোটের মাঠে ছিলেন না।নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই অন্য প্রার্থীরা মাঠে নেমেছেন। এরমধ্যে হীরা এবং রাসেলকে দেখা গেছে কয়েকদিন যাবত গণসংযোগ করতে। কিন্তু বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম সর্বশেষ অনুষ্ঠিত ২০১১ সালের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি মাঠে রয়েছেন।

ভোটারদের সঙ্গে রয়েছে তার নিবিড় সম্পর্ক। এলাকার সাধারণ মানুষের সঙ্গে বিপদে-আপদে সবসময় তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন। যে সমস্ত ভোটারদের সাথে কথা বলা হয়েছে, তাদের অধিকাংশ মত পোষণ করেছেন বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলামের বিকল্প এখনো আমদহ ইউনিয়নে তৈরি হয়নি। যে কারণে তার বিজয়কে হাতের মুঠোয় বলে অনেকে মনে করছেন।