বর্তমান পরিপ্রেক্ষিত

আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

By মেহেরপুর নিউজ

November 07, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কাজী শহিদুল হক। আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হীরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী।

এই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমদহ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাসানুজ্জামান টুটুল, আমদহ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি রেহেনা খাতুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউসার আলী লিটন প্রমূখ। এই সময় সেখানে আমদহ ইউনিয়ন এর প্রতিটি ওয়ার্ড এর সভাপতি, সাধারণ সম্পাদকরা সেখানে উপস্থিত ছিলেন।