মেহেরপুর নিউজঃ
আগামী ১১ নভেম্বর মেহেরপুর জেলা আওয়ামী লীগের সমাবেশে যোগদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আমদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমদহ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুব সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহিন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আমদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আনারুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন,আমদাহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: দরুদ আলী।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল হামিদ বাবলু।