বর্তমান পরিপ্রেক্ষিত

আমদহ ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন—-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

By মেহেরপুর নিউজ

September 10, 2022

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমদহ ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। এই ইউনিয়নে উন্নয়নের জোয়ার বইয়ে দেওয়া হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরো বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে জামাত-বিএনপি জোট সরকারের সময় এই এলাকার মানুষ ঘরে থাকতে পারত না সন্ত্রাসী ও চাঁদাবাজদের কারণে। আপনারা দিনের-পর-দিন গ্রামছাড়া ছিলেন। কিন্তু এখন আর সেই কাজটি হয়না। এখন আপনার নিরাপদে বাড়িতে ঘুমিয়ে থাকেন, কোন সন্ত্রাসী নেই। কোন চাঁদাবাজি নেই।

ফরহাদ হোসেন শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর বিদ্যালয় মাঠে মেহেরপুর সদর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেরহান উদ্দীন আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, আমদসহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী শহীদুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন। সমাবেশে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, প্রধান শিক্ষক তাজউদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকের সমাবেশ শুরু হওয়ার প্রাক্কালে মুষলধারে বৃষ্টি হলেও বৃষ্টি থামার পরপরই সেখানে বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ জন সমাবেশস্থলে সমবেত হন। পরে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন ঘোষণা করেন।