বর্তমান পরিপ্রেক্ষিত

আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

By মেহেরপুর নিউজ

February 21, 2023

মেহেরপুর নিউজ:

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আমদহ ইউনিয়ন আওয়ামী লীগ।

মঙ্গলবার  রাত বারোটা এক মিনিটে মেহেরপুর পৌরসভা শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন আমদহ ইউনিয়ন আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি শহিদুল হক,  ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মো রওশন আলী, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মো আতিয়ার রহমান হিরা সহ আমদহ ইউনিয়নের অন্যান্য নেতা কর্মীগন।