মেহেরপুর নিউজ:
আমদহ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা পালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো রাফিউল আলম, জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ, রিটানিং অফিসার দোলন কান্তি চক্রবর্তী,আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন,বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম প্রমুখ।