বর্তমান পরিপ্রেক্ষিত

আমদহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ: লীগের মনোনয়নপ্রত্যাশী হিরার গণসংযোগ

By মেহেরপুর নিউজ

February 02, 2023

মেহেরপুর নিউজ:

আসন্ন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মেহেরপুর সদর উপজেলার আওয়ামী লীগের সদস্য ও আমদহ  ইউনিয়ন আওয়ামী লীগের ০১ নং যুগ্ম সাধারণ  সম্পাদক মোঃ আতিয়ার রহমান হিরার গণসংযোগ ।

বুধবার বিকালে তিনি নিজ গ্রামে টেংরামারী  থেকে শুরু করে সাহেবপুর, ইসলাম পুর, ব্রীজ বাজার ও ভবনন্দপুর বাড়ি বাড়ি ও হাটবাজারে ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি প্রধান মন্ত্রী জননেত্রী বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। সেই সাথে মেহেরপুরের উন্নয়নের জনপ্রশাসন প্রতিমন্ত্রীর অবদান উল্লেখ্য করেন।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্ট ও আমদহ ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুস্তম আলী, সহ- সভাপতি মোঃ মোজ্জামেল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আহম্মেদ, কোষাধ্যক্ষ মোঃ আজিমদ্দিন, যুবলীগ কর্মী হিমেল, মোঃ নজরুল ইসলাম, শুভাকাংখী সহ স্থানীয় যুগ লীগ, ছাত্র লীগের নেতা কর্মীরা।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছায়। ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।