বর্তমান পরিপ্রেক্ষিত

আমদাহ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

By মেহেরপুর নিউজ

June 28, 2022

 মেহেরপুর নিউজ:

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নে গরীব দুঃস্থদের মাঝে চাউল বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১শ দুস্থদের মাঝে চাল বিতরণ করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মীর আলীফ রেজা ,আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।