বর্তমান পরিপ্রেক্ষিত

আমরা’৮৫, মেহেরপুর এর আয়োজনে টিপু’র স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 11, 2022

মেহেরপুর নিউজ:

আমরা’৮৫, মেহেরপুর এর আয়োজনে যাদুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অমরা’ ৮৫, মেহেরপুর এর বন্ধু প্রয়াত মুস্তাফিজুর রহমান টিপু’র স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব আমরা’৮৫, মেহেরপুর এর নিজস্ব কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি প্রভাষক মফিজুল ইসলামের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মাহবুবুল হক মন্টু’র সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সামসুল আযম লিন্টু, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম জাহাঙ্গীর সেন্টু, উপদেষ্টা ডা. জে পি আগরওয়ালা সপ্পু, প্রধান শিক্ষক ও গল্পকার শাশ্বত নিপ্পন, সহকারী অধ্যাপক মাসুদ রেজা, প্রধান শিক্ষক কাজী মতিনুল ইসলাম তালিম, অরণি থিয়েটারের সাধারণ সম্পাদক আতিক স্বপন, আমরা’৮৫ এর সদস্য অঞ্চল ভট্টাচার্য্য, তুষার, মোমিনুল, লোটন, রাজ্জাক, মিঠু, জুলফিকার, বাকি প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে আমরা’ ৮৫, মেহেরপুর এর প্রয়াত সদস্যদের স্মরণে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আত্মার শান্তি কামনা করে শহীদুল্লাহ বাদলের মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।