বর্তমান পরিপ্রেক্ষিত

আমরা যেন মেহেরপুর পৌরসভাকে মডেল পৌর হিসেবে গড়ে তুলতে পারি।— মেয়র

By মেহেরপুর নিউজ

May 07, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুর পৌরসভার উন্নয়নের জন্য দায়িত্ব নিয়েছেন।

মেহেরপুর পৌরসভার উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তিনি তাই করবেন। পৌরমেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই আমরা বড় বড় কাজ হাতে নিতে পেরেছি। পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন রবিবার বিকালের দিকে মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘাটপাড়ায় ৬৭ লক্ষ টাকা ব্যায় সাপেক্ষে ৩৯৫ মিটার ড্রেনসহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন কালে একথা বলেন।

মেয়র মাহফুজুর রহমান রিটন আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমরা যেন মেহেরপুর পৌরসভাকে মডেল পৌর হিসেবে গড়ে তুলতে পারি। পরে পৌরমেয়র মাটিতে কোপ মেরে মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড ঘাটপাড়ায় রাস্তার কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন,ইমাম ইয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।