বর্তমান পরিপ্রেক্ষিত

আমিনুল ইসলাম খোকনের শীত বস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

February 06, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি এবং বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালের দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, সহ-সভাপতি রাহিনু জ্জামান পলেন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ।

পরে সেখানে ৬শ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুর নেছা লতা,সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনু, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।