অন্যান্য

আমঝুপিতে মরহুম কিবরীয়া থান্ডারের কুলখানী অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 14, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৪ ফেব্রুয়ারি:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিত্ব মরহুম গোলাম কিবরীয়া থান্ডারের কুলখানী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার এ উপলক্ষে ভোরে পরিবারের লোকজন কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করে। বাদ জুম্মা আমঝুপি উত্তরপাড়া জামে মসজিদে মিলাদ ও নিজ বাসভবনে কুলখানীর আয়োজন করা হয়। এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়।

উল্লেখ্য,২৩ নভেম্বর ২০১৩ সালে নিজ বাসভবে গোলাম কিবরীয় থান্ডার ইন্তেকাল করেন।